ঢাকা শনিবার, ০১ আগস্ট, ২০২৬

কু‌মিল্লা প্রেসক্লাবের সভাপ‌তি ফারুক, সাধারণ সম্পাদক জিতু‌    

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬

কু‌মিল্লা প্রেসক্লাবের সভাপ‌তি ফারুক, সাধারণ সম্পাদক জিতু‌    

কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচনে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক  সভাপতি এবং দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার ইমতিয়াজ আহমেদ জিতু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বৃহস্প‌তিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে  উৎসবমুখর পরিবেশের মধ‌্য দিয়ে।

নির্বাচন কমিশনের সদস্যরা জানান, উৎসবমুখর পরিবেশে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতিতে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সাদিক হোসেন মামুন, মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন মিঠু। সহ-সাধারণ সম্পাদক পদে  বাংলাদেশ সংবাদ সংস্থার দেলোয়ার হোসাইন আকাইদ, সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের হুমায়ন কবির জীবন, অর্থ সম্পাদক দৈনিক আমার দেশের শাহ আলম শফি, দপ্তর সম্পাদক দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক পদে সাপ্তা‌হিক সমতটের কাগজ সম্পাদক জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক মেগোতির আসিফ হোসাইন মান্না, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশের দিলীপ মজুমদার নির্বা‌চিত হয়েছে।

নির্বাচনে নির্বাহী সদস্য ৫‌টি পদে  দৈনিক ভোরের পাতার এইচ এম জাকারিয়া মানিক, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম খোকন চৌধুরী, ডেইলি নিউ এজের ইয়াসমনি রীমা, এখন টেলিভিশনের খালিদ সাইফুল্লাহ ও বৈশাখি টেলিভিশনের মো. আনোয়ার হোসাইন নির্বা‌চিত হয়েছেন।

১৭টি পদের জন্য মোট ৩৩ প্রার্থী ছিলেন।এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিপন চন্দ্র দাস। বাকি ১৬ পদে ভোট দেন ভোটাররা। এদিকে সভাপ‌তি পদে পরপর দুবার নির্বা‌চিত হয়েছেন কাজী এনামুল হক ফারুক এবং সাংগঠনিক সম্পাদক থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ জিতু যা কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনী ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে বলে জানান ক্লাবের সদস্যরা।

রাতে গণনার পর ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু।

আমার ক্যাম্পাস

Link copied!