ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণায় শিক্ষার্থীরা জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পুনর্বহালের লক্ষ্যে বৃহত্তর কর্মসূচিতে দলে দলে যোগ দিন।”
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৫–২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করে। নতুন ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২৮ নভেম্বর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটের পরীক্ষার মাধ্যমে।
সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১২ অক্টোবর সাধারণ ভর্তি কমিটির সভায়।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী—
- ২৮ নভেম্বর: আইবিএ ইউনিট
- ২৯ নভেম্বর: চারুকলা ইউনিট
- ৬ ডিসেম্বর: ব্যবসা শিক্ষা ইউনিট
- ১৩ ডিসেম্বর: বিজ্ঞান ইউনিট
- ২০ ডিসেম্বর: কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

আপনার মতামত লিখুন :