আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা
নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের সুরে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এসেছিল পুরোনো দিনের স্মৃতি। সঙ্গে ছিল মোগলাই খাবারের ঐতিহ্যবাহী স্বাদ ও রাজকীয় পরিবেশ। গান, খাবার আর নান্দনিক আয়োজনের এমন সমন্বয়ে রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা।
রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট সড়কের পাশে অবস্থিত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে গতকাল