রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এসেছে বিশেষ সুযোগ। ‘ওপেন ডোরস রাশিয়ান স্কলারশিপ’ প্রোগ্রামে আবেদন গ্রহণ চলছে, যা রুশ সরকারের অর্থায়নে পরিচালিত।
এই বৃত্তির মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা ২০২৬ সালের একাডেমিক সেশনে রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ ফ্রি পড়াশোনা করার সুযোগ পাবেন। শুধু টিউশন ফি-ই নয়, নির্বাচিতদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে।
পড়াশোনার স্তর
-
ব্যাচেলর
-
মাস্টার্স
-
পিএইচডি ও পোস্টডক্টরাল
অন্তর্ভুক্ত বিষয়সমূহ
-
অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা
-
জীববিজ্ঞান ও বায়োটেকনোলজি
-
ব্যবসা ও ব্যবস্থাপনা
-
কেমিস্ট্রি ও ম্যাটেরিয়ালস সায়েন্স
-
কম্পিউটার ও ডেটা সায়েন্স
-
আর্থ সায়েন্স ও পরিবেশবিজ্ঞান
-
ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি
-
আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি
-
রুশ ভাষা ও সংস্কৃতি
-
সিভিল ইঞ্জিনিয়ারিং ও নগর–পরিকল্পনা
যেখানে পড়ার সুযোগ
এই প্রোগ্রামে রাশিয়ার শীর্ষস্থানীয় ২৪টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে—
মস্কো স্টেট ইউনিভার্সিটি অব সিভিল ইঞ্জিনিয়ারিং, মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটি, কাজান ফেডারেল ইউনিভার্সিটি, নভোসিবির্স্ক স্টেট ইউনিভার্সিটি, হাইয়ার স্কুল অব ইকোনমিকস, উরাল ফেডারেল ইউনিভার্সিটি, সামারা ইউনিভার্সিটি, পিটার দ্য গ্রেট পলিটেকনিক ইউনিভার্সিটি, সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি ও পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া।
যোগ্যতা
-
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
-
ব্যাচেলরের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ প্রয়োজন।
-
মাস্টার্সের জন্য ব্যাচেলর/সমমানের ডিগ্রি আবশ্যক।
-
পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি প্রয়োজন।
-
ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে।
-
ইংরেজি বা রুশ ভাষায় দক্ষতা থাকতে হবে।
-
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সুবিধাসমূহ
-
টিউশন ফি সম্পূর্ণ মওকুফ।
-
মাসিক ভাতা।
-
রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ।
-
আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের সুযোগ।
-
ভাষা পরীক্ষার সনদ আবশ্যক নয়, তবে থাকলে বাড়তি সুবিধা।
প্রয়োজনীয় কাগজপত্র
-
মোটিভেশনাল লেটার।
-
শিক্ষাগত যোগ্যতার সনদ/প্রমাণপত্র।
আবেদন প্রক্রিয়া
ওপেন ডোরস স্কলারশিপ ওয়েবসাইটে নিবন্ধন করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে। এরপর ধাপে ধাপে অনলাইন পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৫
এ বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার এক বিরল সুযোগ তৈরি করেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন

আপনার মতামত লিখুন :