স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে পিনাকল হেলথ কেয়ার তাদের ডেন্টাল ইউনিটে যুক্ত করেছে আধুনিক Electrocautery Unit by Denjoy। এই প্রযুক্তির মাধ্যমে দাঁতের সার্জিক্যাল চিকিৎসা এখন আরও নিরাপদ, রক্তপাতবিহীন এবং মিনিমাল টিস্যু লসের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে।
এ বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত ডেন্টাল সার্জন ডা. আশরাফুজামান মোমিন জানান, রাশেদ নিজামের TeethTech Dental Supply-এর সহযোগিতায় আধুনিক ও উন্নতমানের ডেন্টাল ইক্যুইপমেন্ট পিনাকল হেলথ কেয়ারে সংযোজন করা হয়েছে। তিনি বলেন, “TeethTech-এর প্রতিটি প্রোডাক্টের মান অসাধারণ এবং তুলনামূলকভাবে কম দামে সেরা মানের সেবা দিচ্ছে। সকল ডেন্টাল সার্জনদের TeethTech ব্যবহারের পরামর্শ দিচ্ছি।”
ডা. মোমিন আরও বলেন, নতুন এই সংযোজনের ফলে পিনাকল হেলথ কেয়ার ডেন্টাল ইউনিটে এখন যেকোনো ধরনের দাঁতের সমস্যা ও সার্জিক্যাল চিকিৎসা আরও নিরাপদভাবে করা সম্ভব হবে।
এদিকে, রোগীদের সুবিধার কথা বিবেচনা করে পিনাকল হেলথ কেয়ার চালু করেছে হোম স্যাম্পল কালেকশন সার্ভিস। এই সেবার আওতায় অভিজ্ঞ টেকনোলজিস্টদের মাধ্যমে নিরাপদ ও নির্ভুলভাবে রক্ত পরীক্ষা, ডায়াগনস্টিক টেস্টসহ প্রয়োজনীয় সব ধরনের ল্যাব স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি CAP Accredited Lab সুবিধাসহ আন্তর্জাতিক মানের ল্যাব, দ্রুত রিপোর্ট প্রদান এবং সম্পূর্ণ নিরাপদ স্যাম্পল কালেকশন নিশ্চিত করছে।
যোগাযোগ ও ঠিকানা:
হোম স্যাম্পল কালেকশন বা ডেন্টাল সার্জির জন্য যোগাযোগ: +৮৮০ ১৭৭৬-৭৩৫৪৮৪
ঠিকানা: ৪র্থ তলা (লিফট-৩), হাজী কমর উদ্দিন টাওয়ার, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০

আপনার মতামত লিখুন :