গর্ভাবস্থা একজন নারীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শরীরের বিশেষ চাহিদার কারণে খাবার বেছে খেতে হয় সচেতনভাবে। অনেকেই জানতে চান—গর্ভাবস্থায় কাঁচা কলা খাওয়া নিরাপদ কি না।
পুষ্টিবিদদের মতে, গর্ভাবস্থায় কাঁচা কলা খাওয়া নিরাপদ এবং এটি এক পুষ্টিকর সবজি হিসেবেও বিবেচিত। কাঁচা কলায় প্রচুর পটাশিয়াম থাকে, যা শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং স্নায়ু ও পেশির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা আয়রন গর্ভবতী নারীর রক্তস্বল্পতা প্রতিরোধেও ভূমিকা রাখে।
কাঁচা কলার উপকারিতা
কাঁচা কলায় থাকা আঁশ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, যা গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে থাকা ভিটামিন বি–৬ গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং টাইপ–টু ডায়াবেটিস প্রতিরোধেও উপকারী।
এছাড়া হৃদরোগের ঝুঁকি কমাতে কাঁচা কলা কার্যকর। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও হৃদপিণ্ডের সুস্থতা বজায় রাখে। তবে যাদের কিডনি রোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে পটাশিয়ামসমৃদ্ধ খাবার সীমিত পরিমাণে গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
কাঁচা কলা আঁশযুক্ত হওয়ায় এটি হজমে সহায়ক। এর প্রাকৃতিক এনজাইম পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে, ডায়রিয়া বা পেটের ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে। তাই অনেক চিকিৎসক ডায়রিয়া হলে কাঁচা কলা খাওয়ার পরামর্শ দেন।
তবে যাদের কোষ্ঠকাঠিন্য বা পেট ফোলার সমস্যা রয়েছে, তাদের কাঁচা কলা এড়িয়ে চলা উচিত।

আপনার মতামত লিখুন :