গ্রামীণফোনের হেড অব এমপ্লয়ি এক্সপেরিয়েন্সেস এ. এন. এম. আল-ফারাবি সফলভাবে আইরনম্যান ৭০.৩ শ্রীলঙ্কা–কলম্বো প্রতিযোগিতা সম্পন্ন করেছেন। ৬ ঘণ্টা ২০ মিনিট সময়ে ফিনিশ লাইন অতিক্রম করে তিনি আইরনম্যান ৭০.৩ খেতাব অর্জন করেন।
এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, আইরনম্যান ৭০.৩ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি শৃঙ্খলা, সহনশীলতা, মানসিক দৃঢ়তা এবং সীমা অতিক্রমের সাহসের এক কঠিন পরীক্ষা। পেশাগত দায়িত্বের পাশাপাশি নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে ফারাবির এই অর্জন লক্ষ্য, ধারাবাহিকতা ও দৃঢ় সংকল্পের অনন্য উদাহরণ।
ফারাবির এ সাফল্যে গর্ব প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গ্রামীণফোনের মতে, কর্মজীবনের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত স্বপ্ন পূরণে তার এই প্রচেষ্টা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন :