বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন (রনি) এই কমিটির অনুমোদন ও সুপারিশ প্রদান করেছেন। আজ (রোববার, ১৭ মে) সন্ধ্যা ৭টায় লক্ষীবাজারস্থ ‘লাক্সমি কনভেনশন হলে’ নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঘোষিত কমিটিতে মোহাম্মদ শহিদুল ইসলাম (ব্যবসায়ী, ঢাকা সদর) সভাপতি এবং মো. আক্তারুজ্জামান তুহিন (ব্যবসায়ী ও প্রযোজক, সূত্রাপুর) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে ডিজাইনার ও চিত্রশিল্পী রাজেস ঘোষকে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, এস এম একরাম উল্লাহ ও মীর আদনান; সহ-সভাপতি রফিকুল করিম চৌধুরী, শেখ মো. আইয়ুবুর রহমান, মামুনুর রহমান, মজিবুর রহমান, মো. আলী হায়দার খান ও এস এম মুসা; যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম; সহ সাধারণ সম্পাদক মো. আলী হায়দার রাসেল (আইনজীবী)। আরও রয়েছেন ইমরান হোসেন গাজী (সহ-সাংগঠনিক), মো. হায়াত মাহমুদ পাটওয়ারি (অর্থ), মো. রুহুল আমিন (দপ্তর), গায়ত্রী ভট্টাচার্য (সাংস্কৃতিক), মোবা. সুহৃদ জাহাঙ্গির (প্রচার), সোহেল রানা (তথ্য ও প্রযুক্তি), আজাদ হোসাইন বাবু (সমাজ কল্যাণ), রকিব হাসান (সিনিয়র আইন), সাহাদাৎ হোসেন (ত্রাণ ও দুর্যোগ) এবং শারমিন আক্তার মুনিয়া (মহিলা বিষয়ক)।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন দেবব্রত ভট্টাচার্য্য পল্লব। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. ডালিম সরকার, গাজী ফারুক ও গোলাম হয়দার মুকুট।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়াস উদ্দীন, মো. মাছুম মজুমদার, অপু তালুকদার, ওমর পলাশ, আফজাল হোসেন, মো. আনিছুজ্জামান, টিপু সোলতান, মো. নিজাম উদ্দীন এবং নাজিম উদ্দীন আহমেদ পিন্টু।
পেশাজীবীদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :