ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

গুগল-ইউটিউবের বিরুদ্ধে চার কোটি রুপির মামলা অভিষেক-ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫

গুগল-ইউটিউবের বিরুদ্ধে চার কোটি রুপির মামলা অভিষেক-ঐশ্বরিয়ার

ছবিঃ সংগৃহীত

বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন গুগল এবং ইউটিউবের বিরুদ্ধে চার কোটি রুপির মামলা করেছেন। তাদের অভিযোগ, এআই-ভিত্তিক ডিপফেক ভিডিওতে অনুমতি ছাড়া তাদের ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত অধিকার সুরক্ষায় সচেতন এই তারকা দম্পতি অভিযোগ করেছেন যে ইউটিউব ও গুগল প্রতারণামূলক কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে না। এমনকি তৃতীয় পক্ষের এআই ট্রেনিং নীতির কারণে এসব ভিডিও আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি তাদের ব্যক্তিগত জীবনকে ঘিরে একাধিক ডিপফেক ভিডিও অনলাইনে ছড়ানো হয়েছে। যেমন, ‘এআই বলিউড ইশক’ নামে একটি ইউটিউব চ্যানেলে রয়েছে ২৫০টিরও বেশি বিকৃত বা জোড়াতালি দেওয়া ক্লিপ, যার মধ্যে কয়েকটি মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এসব ভিডিওতে ঐশ্বরিয়াকে সালমান খানের সঙ্গে কিংবা অভিষেককে অন্য অভিনেত্রীদের সঙ্গে দেখানো হয়েছে।

গত মাসে দিল্লি হাইকোর্ট গুগলের আইনজীবীকে মামলার বিষয়ে বিস্তারিত লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী বছরের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, পেশাগতভাবে অভিষেক বচ্চন ব্যস্ত রয়েছেন দুটি বড় প্রজেক্ট নিয়ে। একটি হলো “কিং”, যেখানে থাকবেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, সুহানা খান, রানি মুখার্জি ও অভয় বর্মা। আরেকটি হলো “রাজা শিবাজি”, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন রিতেশ দেশমুখ। তবে ঐশ্বরিয়া রাই বচ্চন এখনো নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি।

আমার ক্যাম্পাস

Advertisement
Advertisement
Advertisement
Link copied!