ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বেটিং অ্যাপসের ফাঁদে প্রভা, বললেন— ‘আমাকে ভয় দেখানো হয়েছিল’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫

বেটিং অ্যাপসের ফাঁদে প্রভা, বললেন— ‘আমাকে ভয় দেখানো হয়েছিল’

অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা জুয়ার ওয়েবসাইটের (বেটিং সাইট) সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, এটি সম্পূর্ণই একটি ভুল বোঝাবুঝি (মিসআন্ডারস্ট্যান্ডিং), যার কারণে দীর্ঘ সময় ধরে তিনি নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় প্রভা তার এই অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন।

প্রভা জানান, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে। তারা গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও, জুয়া বা বেটিং সংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন করে। তিনি যেহেতু গেমস বা এই ধরনের সাইট সম্পর্কে মোটেও পরিচিত নন, তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন সাইটটি কিসের জন্য কাজ করবে। কোম্পানি তাকে জানায় যে এটি মূলত টি-টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম দেখাবে।

 

Advertisement
Advertisement
Advertisement
Link copied!