ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আমাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল— মুখ খুললেন রুক্মিণী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫

আমাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল— মুখ খুললেন রুক্মিণী

ওপার বাংলার নায়ক দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক আলোচনায় আসায় দেবের বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার দাবি, দেব-শুভশ্রীকে নিয়ে এসব আলোচনা তৈরির মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে।

চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায় দেব ও শুভশ্রীর প্রায় দশ বছর আগে শুটিং শেষ হওয়া চলচ্চিত্র ‘ধূমকেতু’। প্রযোজনা জটিলতায় এত দিন আটকে থাকার পর অবশেষে এটি মুক্তি পাওয়ায় দেব-শুভশ্রী জুটির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

তবে ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক শুরু হয় দেব ও শুভশ্রীর একসঙ্গে প্রচারণায় আসা নিয়ে। শেষ পর্যন্ত তারা এক মঞ্চে ট্রেলার লঞ্চ করেন এবং পুরোনো জনপ্রিয় গানে একসঙ্গে পারফর্ম করেন। এরপর তারা মন্দিরেও একসঙ্গে পূজা দেন। এই ঘটনাগুলোর পরই দেব-শুভশ্রীর পুরোনো প্রেম নিয়ে আলোচনা আবারও তুঙ্গে ওঠে।

 

Link copied!