ঢাকা সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মঈন-কাব্য

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মঈন-কাব্য

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন। একই সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঙলা কলেজস্থ বাকসাস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে ভোটগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী। এসময় প্রধান নির্বাচন কমিশনার আমানুর রহমান রনি, নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম ও নাজমুল হোসেনসহ প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

নির্বাচনে ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন—সময় কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন, দৈনিক সকালের সময়ের রিপোর্টার মেহেদী হাসান তাওহীদ এবং দৈনিক এশিয়া পোস্টের প্রতিনিধি শিহাব আল নাছিম। সহসভাপতি পদে মো. জাহিদ হাসান, আশিকুর রহমান রাকিব ও নাহিদ হাসান প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে নির্বাচিত হয়েছেন নাহিদ হাসান।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য ও দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কাজী আল তাজরীমিন। এ পদে কাব্য নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রতিদিনের সংবাদের ছামিয়া তোহা নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে শান্তা আক্তার ও আরমানুজ্জামান সৈকতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এ পদে সৈকত নির্বাচিত হন।

অর্থ ও দপ্তর সম্পাদক পদে মো. তানভীর ও রাসেল রানা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে নির্বাচিত হয়েছেন রাসেল রানা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. এরফানুল ইসলাম, কামরুল হাসান রুমন ও আরিফুল হাসান।

বাঙলা কলেজে প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে বাকসাসের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আয়োজক ও দায়িত্বশীলদের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো।

আমার ক্যাম্পাস

Link copied!