ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রাকসুতে শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন

রাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

রাকসুতে শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।

শুক্রবার সকালে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় সুজন বলেন, শিবিরের প্যানেলে অংশ নেওয়ার অন্যতম কারণ ছিল সংগঠনের আদর্শ ও নীতিবোধ, যা তাঁকে সবসময় আকৃষ্ট করেছে। তিনি বলেন, “ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে। সেখান থেকে দাঁড়িয়ে আমি নির্বাচিত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

আমার ক্যাম্পাস

Link copied!