ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বৈঠক

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বৈঠক

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ বুধবার সকালে নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেনের বাসভবনে প্রাতরাশের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারসহ অন্যান্য রাষ্ট্রদূতরা মিলিত হন।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেলের উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ, এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে আলোচনা হয়েছে সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি। রাষ্ট্রদূতরা এনসিপিকে সংস্কার ও জুলাই সনদ সম্পর্কিত অগ্রগতি সম্পর্কে অবহিত হতে চান। এছাড়া, আগামী নির্বাচনের প্রস্তুতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে কথাও হয়। উভয়পক্ষ বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির গুরুত্বে মতবিনিময় করেছেন।

আমার ক্যাম্পাস

Link copied!