ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আগামীকাল ঘোষিত হচ্ছে জকসু নির্বাচনের তফসিল

জবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫

আগামীকাল ঘোষিত হচ্ছে জকসু নির্বাচনের তফসিল

ছবিঃ আমার ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে আগামীকাল বুধবার ঘোষণা করা হবে। একইসঙ্গে প্রকাশ করা হবে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি।

আজ মঙ্গলবার(০৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।
তিনি বলেন, “আগামীকাল বুধবারই জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেদিনই নির্বাচনের তারিখও জানানো হবে। আমরা তফসিল ও আচরণবিধি দুটো নিয়েই কাজ করছি। বিস্তারিত জানানো হবে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে।”

এর আগে, গত ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। পরে রবিবার কমিশন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে আচরণবিধি ও সম্ভাব্য নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর প্রার্থীতা যাচাই-বাছাই, প্রচারণা এবং ভোটগ্রহণের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হবে।


কলেজ থেকে ২০০৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর এবছরই প্রথমবার হবে জকসু নির্বাচন। ফলে এ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ও ক্যাম্পাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে

আমার ক্যাম্পাস/রিয়ন

Advertisement
Advertisement
Advertisement
Link copied!