ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

দুপুর ২টা পর্যন্ত রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

দুপুর ২টা পর্যন্ত রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশ

ছবিঃ সংগৃহীত

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

তিনি জানান, দুপুর দেড়টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে হবিবুর রহমান হলে ৪১ শতাংশ, শেরেবাংলা হলে ৫৫ শতাংশ, সোহরাওয়ার্দী হলে ৩৫ শতাংশ, শহীদ শামসুজ্জোহা হলে ৪৫ শতাংশ, রহমতুন্নেসা হলে ৫৫ শতাংশ, মাদার বখশ হলে ৩৫ শতাংশ, মন্নুজান হলে ৪৫ শতাংশ, খালেদা জিয়া হলে ৫৬ শতাংশ এবং তাপসী রাবেয়া হলে ৫৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণ পরিবেশে চলছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুরো ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনে ১৭টি কেন্দ্রে ২৮ হাজার ৯০১ জন ভোটার ৯১৮ জন প্রার্থীর পক্ষে ভোট দিচ্ছেন।

ভোটের পরিবেশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহজনক। আগের অভিজ্ঞতা অনুযায়ী এবার ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হতে পারে।” তিনি আরও জানান, “সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।”

আমার ক্যাম্পাস

Advertisement
Advertisement
Advertisement
Link copied!