ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

জিবিএইচসির উদ্যোগে গণ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

গবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

জিবিএইচসির উদ্যোগে গণ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

ছবিঃ আমার ক্যাম্পাস

শিক্ষার্থীদের মধ্যে উন্নত স্বাস্থ্য অনুশীলন এবং স্ব-যত্ন প্রচার করার লক্ষ্যে ‘ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সচেতনতা’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করেছে গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাব (জিবিএইচসি)।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম খান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ, সমাজ বিজ্ঞান ও কলা অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা, মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোকলেছুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক সোনিয়া শিরিন, এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, “প্রতিটি প্রতিষ্ঠানে নারীর জন্য আলাদা শৌচালয় রয়েছে, প্রতিটি স্থানে সিকরুম ও রেস্ট রুম আছে। কিন্তু আমাদের কোন সিক রুম নেই; আমাদের উচিত সিক হেলথ নিয়ে কাজ করা।”

ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ বলেন, “ক্যাম্পাসে মেয়েদের অন্যতম সমস্যা হলো ঋতুকালীন স্বাস্থ্যবিধি। ক্যাম্পাসে একটি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন থাকলেও তা অনেকেই জানে না। একজন ছাত্রী অসুস্থ হলে তার মাজারে গিয়ে ন্যাপকিন কিনতে হয়েছে, যা কাম্য নয় এবং এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে।”

আমার ক্যাম্পাস/সানজিদা খানম ঊর্মি

Advertisement
Advertisement
Advertisement
Link copied!