ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর গুলশান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এদিন দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে তোলা হলে শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার কাবিলপুরে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক। তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার ভিত্তিতে গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আমার ক্যাম্পাস

Advertisement
Advertisement
Advertisement
Link copied!