ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার নতুন তদন্তকারী মনোনীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫

সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার নতুন তদন্তকারী মনোনীত

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়।

এর আগে দুদক সাকিবের বিরুদ্ধে দায়ের অভিযোগ যাচাইয়ের জন্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ একাধিক সংস্থার কাছে তথ্য চেয়েছিল।

গত জুনে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে সাকিবসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় প্রায় ২৫৬ কোটি টাকার আত্মসাতের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন নিয়োগ পাওয়া তদন্ত কর্মকর্তা এবার সেই মামলার পাশাপাশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগগুলোও খতিয়ে দেখবেন।

আমার ক্যাম্পাস

Advertisement
Advertisement
Advertisement
Link copied!