ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নড়িয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫

নড়িয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রতি বছরের ন্যায় এবারও শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নড়িয়া সরকারি কলেজে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমানের নেতৃত্বে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তা পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহীন মিয়া। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস এম ছাইদুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আজকের প্রজন্মের প্রধান দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের সচেতন, দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কলেজ মাঠে শিক্ষক-শিক্ষার্থী প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আমার ক্যাম্পাস

Advertisement
Advertisement
Advertisement
Link copied!