ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫

মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ

ছবিঃ প্রতীকী

রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছে চাঁদা দাবি করার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে স্থানীয় বিএনপির পরিচয়ধারী একদল বখাটে রিকশা চালকের কাছে চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় তারা রিকশা চালকের ওপর চড়াও হয়। এ ঘটনায় প্রতিবাদ জানালে মুফতি আমির হামজার ওপর হামলা চালানো হয়। হামলায় তার মাথা ফেটে গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য নব্য ফ্যাসিবাদ জন্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা এখনই রুখে দিতে হবে। তিনি প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মাওলানা মাদানী বলেন, এই হামলা দেশের মানুষকে ভয় দেখানোর একটি ধারাবাহিক অংশ এবং আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।

এই ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আমার ক্যাম্পাস

Advertisement
Advertisement
Advertisement
Link copied!